এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে কথিত ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইকবাল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে রহনপুর পৌরসভার পুরাতন বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুরাতন বড় বাজারে সন্দীপ চন্দ্র রায়ের কর্মদশকর্মা ভান্ডারের সামনে পাকা রাস্তা থেকে মো. কাইউম আলী (৩০)-কে আটক করা হয়। তিনি রহনপুর পুরাতন বাজার এলাকার মৃত হাসান আলীর ছেলে। পুলিশের দাবি, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।