আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১২ সালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালী অপহরণ মামলায় পুলিশের এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া কর্মকর্তার নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন এএসপি। বুধবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারের স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে সুখরঞ্জন বালী নিখোঁজ হন। পরবর্তীতে তিনি ভারতের একটি কারাগারে প্রায় পাঁচ বছর আটক ছিলেন বলে জানা যায়।
এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.