মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
ডেঙ্গুর ঝুঁকি বাড়ায় লোহাগড়া পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশা নিধন কাজ শুরু হয়েছে । বিশেষজ্ঞরা সারাদেশে প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি বলছেন, মর্মে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবুল হাসনাত পৌর প্রশাসকের সাথে যোগাযোগ করে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করেছেন।
এ ঘটনায় পৌর প্রশাসক ও ডাঃ আবুল হাসানকে পৌরবাসীরা ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল থেকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা, নর্দমা ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটিয়েছেন।
ডেঙ্গুর ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা*
এদিকে দেশে এবার ডেঙ্গুর প্রবণতা বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধনই যথেষ্ট নয়। এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
সারাদেশে এ ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
লোহাগড়া পৌর প্রশাসক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে আমরা আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি। শুধু স্বাস্থ্য কমপ্লেক্স নয়, পর্যায়ক্রমে পৌর এলাকার সকল ওয়ার্ডে মশা নিধন অভিযান পরিচালনা করা হবে। নাগরিকদেরও নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি।"