মোঃ জহির খান,বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পেনাল কোডের ২৯০ ধারায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে এসআই (নিঃ) আমিনুল ইসলাম ও এসআই (নিঃ) হান্নান আল মামুনসহ পুলিশের একাধিক টিম অংশ নেন।
পুলিশ জানায়, এসআই (নিঃ) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-০৭/১০/২০২৪-এর তদন্তে সন্দিগ্ধ আসামি ইমাম হোসেন বাবু (৪০)-কে বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১০টায় বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকা থেকে গ্রেফতার করেন।
এদিকে, এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৃথক অভিযানে জোরারগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০১/০৭/২০২৬-এর এজাহারভুক্ত আসামি ফরহাদুল ইসলাম রিফাত (২০)-কে একই দিন রাত ২টা ৪৫ মিনিটে পূর্ব রায়পুর এলাকা থেকে গ্রেফতার করেন।
অপরদিকে, রাত্রীকালীন টহল ডিউটির সময় করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার সংলগ্ন ৫ তলা ভবনের রাস্তার মুখে স্থানীয়দের সহযোগিতায় আলিম উল্লাহ (২৪) ও জান্নাতুল ফেরদৌস (২৪)-কে প্রকাশ্যে জনবহুল স্থানে উচ্চস্বরে হট্টগোল করে গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগে পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।