অনলাইন ডেস্ক রিপোর্টঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন শুরু হতে পারে। এ লক্ষ্যে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা বেড়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। দলগুলোর নেতারা মনে করছেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে ব্যক্তিগত গ্রহণযোগ্যতাই হবে বিজয়ের অন্যতম প্রধান নিয়ামক।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত রাজনৈতিক আলোচনা ও প্রস্তুতি জোরদার হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়াতে শুরু করেছেন