এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৩০ জন পথশিশুর মাঝে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন, শহর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ শহর ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পথশিশু ও অসহায় মানুষের কল্যাণে পরিচালিত এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।