1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত এ পরিদর্শনে তাঁর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা এবং নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান কেন্দ্রটির সার্বিক পরিবেশ, চিকিৎসা কার্যক্রম, পুনর্বাসন ব্যবস্থা এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় রোগীদের বর্তমান অবস্থা, চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। পরে কেন্দ্রে আয়োজিত এক মোটিভেশনাল সেশনে তিনি রোগীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা হলেও যথাযথ চিকিৎসা, দৃঢ় মনোবল এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। তিনি রোগীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার আহ্বান জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান আরও বলেন, মাদকমুক্ত জীবন শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও সমাজের জন্যও কল্যাণকর। সমাজের মূলধারায় ফিরে এসে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি রোগীদের প্রতি আহ্বান জানান। তাঁর বক্তব্যে উপস্থিত রোগীরা অনুপ্রাণিত হন এবং নতুনভাবে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বক্তব্য রাখেন। তারা মাদকমুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে চিকিৎসা শেষে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রোগীদের উদ্বুদ্ধ করেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনঃএকীভূত করার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি