1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোলাহাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ভোলাহাট উপজেলায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ বারিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমউদ্দিন। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, অনেক ক্ষেত্রে শক্তিশালী প্রতিপক্ষ গ্রাম আদালতের রায় বাস্তবায়নে গড়িমসি করে, নোটিশে সাড়া দেয় না কিংবা বিচার কার্যক্রমে অংশগ্রহণ করে না। এমন পরিস্থিতিতে গ্রাম আদালতের রায় থানা পুলিশের মাধ্যমে বাস্তবায়নের ব্যবস্থা করা প্রয়োজন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ বলেন, সরকার এ সংক্রান্ত আইন প্রণয়ন করলে এমন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে সাধারণ মানুষ সহজে ও স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা গ্রহণ করতে পারেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা রানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি