
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি এবং নুরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবদল নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ জুন) চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ-এর নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় বক্তারা বলেন, আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন।
© All rights reserved © 2023
Leave a Reply