1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিজ তহবিল থেকে ঘর নির্মাণে টিন উপহার দিলেন চেয়ারম্যান - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নিজ তহবিল থেকে ঘর নির্মাণে টিন উপহার দিলেন চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি: ছাব্বির হোসেন বাপ্পি

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সরদার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও ভূমিহীন মো. খোকন মোল্লাকে ঘর নির্মাণের জন্য টিন উপহার দিয়েছেন।

রাজাপুর গ্রামের বাসিন্দা খোকন মোল্লা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বসবাসের জন্য উপযুক্ত ঘর না থাকায় স্ত্রী ও শাশুড়িকে নিয়ে একটি জরাজীর্ণ ছাপড়া ঘরে বসবাস করছিলেন তিনি। অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে পরিবারের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে ওঠে।

এ অবস্থায় চেয়ারম্যান জাকির হোসেন সরদার নিজ তহবিল থেকে ঘর নির্মাণের জন্য টিন প্রদান করেন। এ সময় তিনি বলেন, “সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতা করলে সমাজ আরও সুন্দর হবে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

স্থানীয়রা জানান, খোকন মোল্লার পরিবার দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিল। সরকারি ও সমাজের বিত্তবানদের আরও সহযোগিতা পেলে পরিবারটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি