অনলাইন ডেস্ক রিপোর্টঃ
জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
জুলাই বিপ্লব ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া এ মামলাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।