1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সখীপুরে বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী ট্রাকের ধাক্কা, নিহত ৪ - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী ট্রাকের ধাক্কা, নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ Time View

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে ও মুরগিবাহী ট্রাকের চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। তারা সবাই মুরগিবাহী ট্রাকে ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাঁশবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী মুরগিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি