সজীব ঢালী স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আনিছুর রহমান (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৭ জুন) দুপুরে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভাই আনিছুর রহমানের মৃত্যুসংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার বড় বোন রাশিদা বেগমও মারা যান। একই দিনে পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আনিছুর রহমান দীর্ঘদিন শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।