মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৩,১৩,০৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
০৭ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা, দাইনুর, সুন্দরা, খানপুর বিওপি এবং তপসী স্থায়ী পোস্ট কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০৫টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে *মালিকবিহীন অবস্থায় ১,৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১,১৯১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩,১৩,০৫০/- (তিন লক্ষ তের হাজার পঞ্চাশ) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.