মোঃ জনি আহম্মেদ (কুষ্টিয়া) ভেড়ামারা পতিনিধি।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান অদ্য ৬ ই জুন ২০২৬ শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন শেষে ডেঙ্গু রোগের পাদুর্ভাব ও বিস্তাররোধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসারে হাসপাতাল চত্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব তৌহিদ বিন হাসান, পৌর প্রশাসক আহমেদ মাহবুব- উল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ কামাল হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইন্জিঃ জাকির হোসেন সরকার, ডক্টর’স এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ আবু সায়েম, সহ আইন বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদ হাসান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মন্নান, সহকারী পরিচালক ডাঃ মোঃ নাসির উদ্দীন, কুষ্টিয়া জেলা ড্যাবের ডাঃ ফজলুল হক,ডাঃ আব্দুল হান্নান, ডাঃ নাসিমুল বারী বাপ্পি, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য আবু তালেব,টোকন, মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সৌরভ হোসেন, বিডিপিএ র সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।