এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জ্ঞান, আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে দায়িত্বশীল আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে “দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে প্রস্তুত করতে হলে সঠিক শিক্ষা অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও দায়িত্ববোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ লতিফুর রহমান বলেন, বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠানে “নহে সমাজ কর্ম মোদের অবসর কোঠা, বিশ্রামের উজ্জ্বল গৃহে; কুটিরিত ভাবও মুছিলে জ্যোতি তাওহীদের” এই উদ্ধৃতি তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। শিক্ষা শিবিরে বিভিন্ন শ্রেণি পেশার শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করে।