বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার (০২ জুন ২০২৬) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ কামাল আহমদের পরিচালনায় এবং সভাপতি মাওলানা আব্দুর রহিম নোমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এখলাসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা কবির আহমদ এবং দোয়ারাবাজার উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহিনুর পাশা মাহমুদী।
অনুষ্ঠানে বিকেএম পান্ডারগাঁও ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও সদস্যরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।