অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মিরপুর-১১ এলাকায় নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ৭–৮ দিন আগে মারা যান এবং দীর্ঘদিন মরদেহ পড়ে থাকায় পচন ধরে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, তিনি মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে বসবাস করতেন। মৃত্যুর খবর পেয়ে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ জানিয়েছে, বৃদ্ধার তিন ছেলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বুয়েট শিক্ষক ও কানাডাপ্রবাসী হলেও তারা মায়ের সঙ্গে থাকতেন না। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত চলছে।