বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার (৩০ মে) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি শাহাদাত হোসেন আরিফ, পরিচালক, মাদরাসাতুন নূর, ঢাকা ক্যান্টনমেন্ট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রহমান সানি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, আমিনুল হক, আব্দুর সাত্তার পাটোয়ারী, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হান্নানুর রহমান হান্নান ভূঁইয়া, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের, রেজাউর রহমান ফাহিম, সেলিম রেজা, নূর তালহা আবরারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।