আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা ক্লাব লিমিটেডের দ্বি-বার্ষিক নির্বাচন-২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) গচিহাটা ন্যাশানেল ব্যাংক ভবন এর নীচ তলায় নির্ধারিত ভোট কেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬জন ভোটার বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে
প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন মোঃ শফিকুল ইসলাম (আসাদ )।
সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গচিহাটা ক্লাব লিমিটেড এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন রাফসান জামি ( সাদ্দাম)।
গচিহাটা ক্লাব লিমিটেড এর দ্বি-বার্ষিক নির্বাচনে ইন্টারিম কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ সাব্বির জামান রনি। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শাহ্ মোঃ রফিকুল আলম।এ ছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ মোতাহার উদ্দিন মামুন, মোঃ আমিনুল ইসলাম শোয়েব।
গচিহাটা ক্লাব লিমিটেড এর নব নির্বাচিত সভাপতি , মোঃ শফিকুল ইসলাম (আসাদ) বলেন “খুবই সুন্দর একটি দ্বি-বার্ষিক
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ভোটারদের প্রত্যাশা পূরণে সব ধরনের পদক্ষেপ নেব। এই ক্লাবের সদস্যদের নিয়ে, সবার পরামর্শে উন্নয়নের কাজ করব।
অন্যান্য প্রার্থীরাও একই সুরে বলেন,
আমরা সবাই ভাই ভাই, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। ক্লাবের উন্নয়নে, সবাই মিলে কাজ করব।”
ভোটারদের মধ্যে একাধিকজন জানান, “সবাই আমাদের আপনজন। সবাইকে
নিয়ে গচিহাটা ক্লাবের উন্নয়ন করব।ক্লাবের সুখে-দুঃখে পাশে থাকবো।
প্রধান নির্বাচন কমিশনার শাহ মোঃ রফিকুল আলম বলেন, “নির্বাচনকে সুষ্ঠ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রার্থীরা নিয়ম-কানুন মেনে ভোট চাইছেন। কোনো প্রার্থী বা ভোটারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। কোন বিশৃঙ্খলা হয় নাই। পবিত্র ঈদুল আজহার পরের দিন এই দ্বি-বার্ষিক নির্বাচন কে ঘিরে সারাদিন পোড়া এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচন দেখতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা ভোট কেন্দ্রে আসেন এতে নির্বাচনী পরিবেশ আনন্দে মুখরিত হয়ে ওঠে।