মো. শাহীন আলম, গাইবান্ধা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার ৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলাবাসীসহ ৬ নং সর্বানন্দ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.