নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে “রিইউনিয়ন ক্লাব” এর পুনর্মিলনী আয়োজন।
আগামী শনিবার( ৩০ মে) হোসেনপুর স্টেডিয়াম এ দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
২০১৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি প্রতিষ্ঠাকাল থেকেই প্রতি কুরবানির ঈদের পর সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করে আসছে। এবারের আয়োজনে অংশ নেবেন হোসেনপুরের প্রায় ৮০ জনেরও বেশি ক্রিকেটার ও সদস্য।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন আহমেদ আরফিন। আয়োজনে থাকছে ক্রিকেট টুর্নামেন্ট, আড্ডা, সৌহার্দ্য বিনিময় ও কাচ্চি ভোজনের বিশেষ আয়োজন।
প্লেয়ার সংখ্যা বেশি হওয়ায় এবারের টুর্নামেন্টে চারটি দলে ভাগ হয়ে অংশ নেবেন ক্রিকেটাররা। দলগুলো হলো—
Reunion Thunder XI
Reunion Blaze Warriors
Reunion Royal Strikers
Reunion Shadow Titans
চার দলের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, “রিইউনিয়ন” শব্দের অর্থই হচ্ছে একত্রিত হওয়া। ক্লাবের মূল উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা এবং এমন একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলা, যেখানে সবাই সবার শারীরিক, মানসিক ও আর্থিক বিপদে পাশে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে রিইউনিয়ন ক্লাবের সম্মানিত অতিথি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাফায়াতুল হাসান সম্রাট, শরিফ আহমেদ, শওকত হোসেন, আল আমিন অপু, মো: বদরুল আলম কিরণ, বিপুল আলম চৌধুরী, টুটুল মৃধা, ও আনোয়ারুল হক সোহাগ।
ক্রিকেটপ্রেমীদের কাছে এই আয়োজন শুধু একটি খেলা নয়, বরং পুরনো সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়া এবং ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার এক অনন্য মিলনমেলা হিসেবে বিবেচিত হচ্ছে।