এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রাস্কফোর্স অভিযানে হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল ৭টার দিকে সদর মডেল থানার ফকিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মো. আশিকুর রহমান ওরফে আজম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফকিরপাড়া এলাকার মৃত আমজাদ হোসেন ও মৃত রাবেয়া বেগমের ছেলে। এসময় তার কাছ থেকে ০.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।