সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল
নড়াইল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিন ফসফেট মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ শুকুরোন বেগম (৫৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত, শুকুরোন বেগম সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল গ্রামের নুর মিয়ার স্ত্রীর
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুল গ্রাম নুর মিয়ার বাড়িতে অভিযান চালান। এসময় নুর মিয়া পালিয়ে যায়, পরে তার বসত ঘরের খাটের নিচ থেকে কোডিন ফসফেট মিশ্রিত ৩৫ বোতল উইনসেরেক্স মাদকসহ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১লাখ ৭৫ হাজার টাকা। এবং এর সাথে জড়িত তার স্ত্রী শুকুরোন বেগমকে গ্রেফতার করে।
এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।