মোঃ জহির খান,বিশেষ প্রতিনিধি
সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল জনাব নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিঃ) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম হিঙ্গুলী এলাকায় অভিযান চালিয়ে ১৫ (পনের) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃজসিম উদ্দিন (৪৮)মোঃ ইকবাল (৪০)
২২/০৫/২০২৬ ইং তারিখ রাত ১১:০৫ ঘটিকায় তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।