মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএকে হুমকি ও অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার, ২৩ মে ২০২৬ তারিখ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, উন্নয়ন সহায়তার বিল সংক্রান্ত বিষয় নিয়ে ইউএনও অফিসের সিএ মোঃ শরিফুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেয়ারম্যান বোরহান উদ্দিন। একপর্যায়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে তাকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ শরিফুল ইসলাম বলেন, “চেয়ারম্যান বোরহান যে ঘটনা ঘটিয়েছেন তা খুবই দুঃখজনক। এখানে তিনজন ভদ্রমহিলা বসে ছিলেন, তারা সবই শুনেছেন। তার যে অঙ্গভঙ্গি ছিল তা ছিল খুবই লজ্জাজনক।”
ঘটনাস্থলে উপস্থিত দুই শিক্ষিকা বলেন, “ওই চেয়ারম্যান খুবই খারাপ আচরণ করেছে। যা আমরা প্রকাশ করতে পারবো না। একজন চেয়ারম্যান হিসেবে এমন আচরণ হতে পারে না।”
ঘটনা সম্পর্কে জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, “চেয়ারম্যান বোরহানের আচরণ হতাশাব্যঞ্জক।”
এ বিষয়ে চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, “বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.