আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ভারতে ভাইরাল হওয়া ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর এবার এর প্রভাব পড়েছে পাকিস্তানেও। দেশটিতে নতুন করে গঠিত হয়েছে তিনটি রাজনৈতিক দল— ‘তেলাপোকা আওয়ামী লীগ’, ‘তেলাপোকা আওয়ামী পার্টি’ এবং ‘মুত্তাহিদা তেলাপোকা মুভমেন্ট’।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হওয়া এই ‘তেলাপোকা’ ট্রেন্ড এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানের তরুণদের মধ্যেও জনপ্রিয়তা পাচ্ছে। নতুন গঠিত দলগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দ্রুত বাড়ছে অনুসারীর সংখ্যা।
‘তেলাপোকা আওয়ামী লীগ’ নামের দলটি তাদের বায়োতে নিজেদের “তরুণদের দ্বারা পরিচালিত রাজনৈতিক প্ল্যাটফর্ম” হিসেবে পরিচয় দিয়েছে। দলগুলোর ব্যবহৃত লোগোতেও ভারতের ‘তেলাপোকা জনতা পার্টি’র আদলে নকশার মিল দেখা গেছে।
মূলত ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে এই আন্দোলনের সূচনা। এক শুনানিতে তিনি বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করলে সামাজিক মাধ্যমে এর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর প্রতিবাদে অভিজিত দিপকে নামে এক তরুণ ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গধর্মী রাজনৈতিক দল গঠন করেন।
পরবর্তীতে দলটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। জানা গেছে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতোমধ্যে প্রায় দুই কোটির বেশি অনুসারী যুক্ত হয়েছে, যা ভারতের অনেক বড় রাজনৈতিক দলের অনুসারী সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.