এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ জাহির আলী (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত জাহির আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ঘোন নতুনপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে রানীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের রামচন্দ্রপুর থেকে বেড়িবাঁধগামী রাস্তার পাশে নাসিম মেম্বারের আমবাগানে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে জাহির আলীকে আটক করেন। পরে তার পরিহিত শার্টের পকেট তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.