অনলাইন ডেস্ক রিপোর্টঃ
সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-কে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় Sheikh Hasina-কে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী কূটনৈতিক ও আইনি কার্যক্রম পরিচালনা করবে।