স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারককি, থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি আনুগত্য আমার জন্য সহায়ক হয়েছে। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, গত ৫ মে চট্টগ্রামের ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে চন্দনাইশ থানায় যোগদেন ওসি
এস এম দিদারুল ইসলাম সিকদার। ##
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.