মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি (নড়াইল)
প্রতিনিধি:“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক “ভূমি সেবা মেলা ২০২৬”।
আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ ইং সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরাসরি পরামর্শ ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।