মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা পর্যায়ে চূড়ান্তভাবে “শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়” হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অন্যদিকে, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও উপজেলার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার কারণে প্রতিষ্ঠানটি এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
এ দ্বৈত অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সচেতন মহল থেকে প্রধান শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.