মোস্তাফিজুর রহমান, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ১১টা ৩০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) চিরঞ্জিত মন্ডল ও এএসআই (নিঃ) মোঃ লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তুলি সিনেমা হলের পিছনে জনৈক জয়নালের মালিকানাধীন বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় আসামীর হেফাজত থেকে ১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আর্জিনা খাতুন দক্ষিণ বুরুজ বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম এবং স্বামীর নাম মাসুম হোসেন।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.