এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত ৬টি পৃথক অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, মনোহরপুর বিওপি শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় গরু জব্দ করা হয়। মাসুদপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি, জহুরপুর বিওপি নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর এলাকা থেকে ৩টি, বাখেরআলী বিওপি নারায়ণপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি, ফরিদপুর বিওপি উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা থেকে ৪টি এবং মনাকষা বিওপি সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টিসহ মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ হওয়া মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা।