বিশেষ প্রতিনিধি নড়াইল।
নড়াইলের নড়াগাতী থানায় দায়ের হওয়া সরকারি সড়কের গাছ চুরির মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আতাউর কাজী (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।১৬ মে (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আতাউর কাজী ওই গ্রামের লাবলু কাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সড়কের গাছ কাটার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম।