লোহাগড়া, নড়াইল প্রতিনিধি
লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ও রাজপথের পরীক্ষিত মুখ *মোঃ আহাদুজ্জামান বাটুর* বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
তাদের মতে, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকা বাটুর নেতৃত্ব ছাড়া লোহাগড়া উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তৃণমূলের কর্মীরা বলছেন, সংগঠনকে চাঙ্গা করতে এবং মাঠের রাজনীতিতে গতি আনতে তার মতো অভিজ্ঞ নেতার প্রয়োজন।
কর্মীরা জানান, মামলা-হামলা মোকাবিলা করে যারা দলকে টিকিয়ে রেখেছেন, তাদের মূল্যায়ন না হলে তৃণমূল হতাশ হয়। তারা দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।