মোহাম্মদ রাসেল: (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি
বৃক্ষ রোপণ করি, উপহারের বই পড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ইটনায় অনুষ্ঠিত হয়েছে “বৃক্ষ ও বই কর্মসূচি-২০২৬
বুধবার (১৪ মে) ইটনা উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে কিশোরগঞ্জের পুলিশ সুপারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন ইটনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খান, এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি গাছ যেমন পরিবেশকে সুন্দর ও নিরাপদ রাখে, তেমনি বই মানুষের জ্ঞান ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বই বিতরণ এবং বৃক্ষরোপণের উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যত প্রজন্মকে সচেতন ও মানবিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।