এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে নবীন আইনজীবীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সোমবার (১১ মে) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ২য় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু হাসিব, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ইসাহাক, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোলাইমান রহমান বিশু, সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হক পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনকসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও নবীন আইনজীবীরা।
অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা অর্জন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইন পেশার মর্যাদা রক্ষায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও নতুন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবীন আইনজীবীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় এবং আইন পেশায় তাদের সফলতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.