এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। শুক্রবার (৮ মে) রাতে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তি হলেন, সদর উপজেলার মহারাজপুর পুকুরটুলি এলাকার মোঃ রবিউল ইসলাম (২০)। তিনি মফিজুল ইসলামের ছেলে। র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা ব্রিজ এলাকায় টহলরত অবস্থায় জানতে পারে, মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় সংলগ্ন ভাটালি বাগান এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত ৮টার দিকে র্যাবের দল সেখানে অভিযান পরিচালনা করে রবিউল ইসলামকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.