টাঙ্গাইল জেলা প্রতিনিধি
৩৬ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি মধুপুর শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বহু প্রতীক্ষিত ব্যালট যুদ্ধের এ নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
২ মে শনিবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ মধুপুর জেলা পরিষদ অডিটরিয়াম ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করেন।
নির্বাচনে সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ, সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, এপ্রিল ম্রি, মাজিদুল ইসলাম, আব্দুল মালেক, মোঃ শাহজাহান আলী, সালমা আফরোজ, মোহাম্মদ সোলায়মান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, আইন সম্পাদক মোঃ খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবুল বাসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুধান দে নির্বাচিত হন। ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় এবং ১৮ টি পদে ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪’শ ৭৮ জন ভোটারের মধ্যে ৪'শ ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনায় ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির পক্ষে সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুকুল একডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জত হোসেন। একই উপজেলার শিক্ষক সমিতির সদস্যদের মধ্য থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের মাধ্যমে ভোটারদের ভোট গ্রহণ করেন।
সহকারী রিটানিং কর্মকর্তা খন্দকার তাহাজ্জত হোসেন জানান, এ সংগঠন টি দীর্ঘদিন সাবজেক্ট কমিটি বা সিলকশন প্রথার মাধ্যমে কমিটি গঠিত হতো। এবার এ প্রথা থেকে বেরিয়ে এসে প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কমিটি গঠিত হবে।
নির্বাচনকালীন সমিতির আহ্বায়ক আম্বারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সদস্য সচিব নুরুন্নবী শিহাবের দক্ষ পরিচালনা ও উপদেষ্টা পরিষদের দিক নির্দেশনায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আরোও জানান, স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটি শিক্ষকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ ৩৬ বছর পর গনতান্ত্রিক প্রক্রিয়ার এ ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির আব্দুল লতিফ পান্না ও গণমাধ্যম কর্মী।
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ ব্যালট যুদ্ধ পরিনত হয় এক মিলন মেলায়। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - কর্মচারীদের উপস্থিতি, উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। সকলের মাঝে বিরাজ উৎসবের আমেজ। তৈরি হয় এক আত্মিক মেলবন্ধনের। এ নির্বাচন সমিতির সদস্যদের মাঝে ঐক্য ফিরিয়ে এনে সংগঠনের কাজকে বেগবান করবে , এমটাই প্রত্যাশা সাধারণ সদস্যদের।