অনলাইন ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিতে জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাওরের জমিতে গিয়ে নিজের প্রায় ৬ বিঘা ধান পানিতে ডুবে যেতে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয়দের দাবি, নিজের বছরের পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।