এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, উপস্থিতি পর্যালোচনা এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জেলা মজলিশে শূরা সদস্য ও নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ। দারসুল কুরআন পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ। ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। ব্যক্তিগত মানউন্নয়ন ও শপথের গুরুত্ব বিষয়ে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর। ব্যবহারিক জীবন নিয়ে দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। বর্তমান প্রেক্ষাপটে ইউনিটের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। জনসম্পৃক্ততায় ইউনিট দায়িত্বশীলদের ভূমিকা বিষয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান। সভায় সমাপনী বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জেলা কর্মপরিষদ সদস্য ও আমীর হাফেজ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীগোষ্ঠী ইসলামি সংগীত পরিবেশন করে। শেষে অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়।