সাকিব হাসান,ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট-এ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন-এর ‘কলাবাড়ী আরএইচডি-নেংড়াহাট রোড (ভায়া পার্বতীপুর)’ সড়কের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাট শাখার বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হচ্ছে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
দীর্ঘদিন ধরে অবহেলিত ও জনগুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির উন্নয়ন শেষ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে।