এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ইসমাইল ও বারী নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ইসমাইল ও বারী প্যানেলে নির্বাচিত হয়ে প্রাপ্ত ভোটে ইসমাইল ১৬৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত ও বারী সহ-সভাপতি পদে ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত। প্রতিদ্বন্দ্বীতায় নাসু সাধারণ সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হয়। অপরদিকে সহ-সভাপতি পদে জিতু ১৫২ ভোট পেয়ে পরাজিত । নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অংশগ্রহণ করেন। নির্বাচনের পর এজেন্টদের স্বাক্ষরের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হয়। নাসু ও জিতু প্যানেলের এজেন্ট হিসেবে মোতাক্বিম মানিক এবং বারী ও ইসমাইল প্যানেলের এজেন্ট হিসেবে মো: ইয়াকুব আলী ফলাফলে স্বাক্ষর করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন মো: সারোয়ার জাহান, মনিরুজ্জামান, মো: মতিউর রহমান, মো: আখতারুজ্জামান (জুয়েল), ফিরোজ কবির ও মোফাজ্জল হোসেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।