মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
রাজারহাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রাজারহাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মো:আল ইমরান।গত ১৭ই এপ্রিল ২০২৬ইং তারিখে মুভি বাংলা টেলিভিশন ও চ্যানেল এ ওয়ান মাল্টিমিডিয়ায় উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছড়া বালাটারী গ্রামের পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলাম কে নিয়ে খবর প্রচারিত হলে তা উপজেলা নির্বাহী অফিসার মো:আল ইমরানের দৃষ্টিগোচর হয়।এরই প্রেক্ষিতে ২২শে এপ্রিল বুধবার দুপুর ১:০০ টায় রাজারহাট উপজেলার ইউএনও মো:আল ইমরান স্বশরীরে পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলামের বাড়িতে আসেন।এসময় পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলাম কে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিবন্ধী রফিকুল ইসলাম কে ভিক্ষুক পুনঃবাসন প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের প্রতিশ্রুতি দেন।পরে বাছড়া বাজারে তার টং দোকান গিয়ে তার দোকান সংস্কার করা সহ আরও আর্থিক সহায়তা দিয়ে কর্ম সংস্থানের ব্যবস্থা করে দেওয়া কথা উপস্থিত জনসাধারণ কে জানান।এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,রাজারহাট পথের আলোর সভাপতি ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক আনিছুর রহমান লিটন,রাজারহাট টি আর মটরস এর স্বত্বাধিকারী রায়হানুল ইসলাম,নাজিম খান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামাল আহমেদ,সাংবাদিক রতন রায়,আকবর আলী ও হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ রফিকুল ইসলামের বর্তমান বয়স ৭৫ বছর পঙ্গু প্রতিবন্ধী কর্মক্ষম।
স্ত্রী আমেনা খাতুন প্রায় অন্ধ।তাদের একমাত্র ভরসা ছিল ভিক্ষা বৃত্তি।
গত ১৭ এপ্রিল বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কে সাহায্যের জন্য এগিয়ে আসেন।