মোঃশাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন সোভা।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা এবং তৃণমূল পর্যায়ে তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
ফরিদা ইয়াসমিন সোভা গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান উল্লেখযোগ্য বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখব।”
দলের নেতারা আশা করছেন, তার এই মনোনয়ন গাইবান্ধায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নারী নেতৃত্বের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.