মোঃ রোমান আহমেদ সানী,ভৈরব উপজেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলার, ভৈরব উপজেলার পৌর শহরের ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটী এলাকার বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-আসিফ মিয়া ওরফে ‘ক্যাপ্টেন আসিফ’ (২৪), আরকান (১৯), আমিন মিয়া (২০), জালাল মিয়া (২৪) ও বাদশা মিয়া (২৭)।
পুলিশ জানিয়েছে, আসিফ মিয়ার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।