মোঃজহির খান,জেলা প্রতিনিধি ফেনী
এলাকার ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন ‘কিশোর কুঁড়ি সংঘ’ (স্থাপিত: ২০১০)-এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সম্মান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ প্রদান এবং আসন্ন পরীক্ষায় তাদের সাফল্য কামনায় সংগঠনটি এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে।
একটি অরাজনৈতিক, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিসেবে ‘কিশোর কুঁড়ি সংঘ’ দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছরও শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি মো. জাবেদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সাখায়াত হোসেন সামিম এবং সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম জহির খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোর্শেদ আলম রুবেল এবং ফিরোজ আলম টিপু।
দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আসন্ন পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও তাদের পাশে দাঁড়ানোর এমন আয়োজনে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল সংগঠনটির ভূয়সী প্রশংসা করেছেন।