এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আবেগঘন উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনিরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ দুলাল আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ জীবনে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অধ্যবসায় ও নৈতিকতার বিকল্প নেই। তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা।