হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী
"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ"এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার জাহান। ডেন্টাল সার্জন ডাক্তার তন্ময়, সহকারী সার্জন ডাক্তার শাহরিয়ার, সহকারী সার্জন ডাক্তার সাইফুল ইসলামসহ আরো অনেকে। হাকিমপুর (জালালপুর) ব্রাক ব্রাঞ্চের প্রোগ্রামার সুপ্রভা ঘোষ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের যে অবদান গুলো রয়েছে সে বিষয়ে আলোচনা করেন বক্তারা।